চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বিভাগে গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৬৮ জন, যার মধ্যে পাঁচ জন পুলিশ সদস্য আছেন। বাকি ১৭ জন বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৬৪১ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৪ জন। মারা গেছেন ৩০ জন।