তজুমদ্দিন ও লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিনে বেকার জেলেদের মধ্যে ভিজিএফ চাল ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মেঘনা নদী সংলগ্ন সোনাপুর ও মলংচড়া ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার জেলে পরিবারের সদস্যকে ৪০ কেজি করে সরকারি ভিজিএফ চাল এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে ইফতারসামগ্রী প্রদান করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল, সোনাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু প্রমুখ।
