চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরে চৌগাছায় পিকআপ চাপায় হজরত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের পুত্র ময়নাকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের মুনিখালি বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
