নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগরে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের ছোটো ভাই আসাদ মিয়া বলেন, আমার ভাইকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন (নবীনগর সার্কেল) বলেন, এ ঘটনায় তদন্ত এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।