হকির তারকা কামালের বাবার ইন্তেকাল

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫৫

স্পোর্টস রিপোর্টার

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামালের বাবা হাজি মো. নুরুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত রোগে গতকাল ভোরে রাজধানীর লালবাগের আবুল খায়রাত রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। নুরুল ইসলামের স্ত্রী, তিন ছেলে এক মেয়ে রয়েছে। কামাল ছাড়াও তার আরেক ভাই কায়সার ঊষা ক্রীড়া চক্রে খেলেছেন। কামালের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।