পাঁচ টেস্টে ‘না’

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫৬

সিরিজে বাড়তি একটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, পাঁচ টেস্টের সিরিজ হলে সফরটি অনেক লম্বা হয়ে যাবে। করোনা ভাইরাসের মধ্যে কোয়ারেন্টাইনে নানা নিয়মের কারণে কার্যত যা সম্ভব নয় বলে মনে করেন গাঙ্গুলি। বোর্ডার-গাভাস্কার সিরিজে সাধারণত চারটি টেস্ট খেলে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজটির জনপ্রিয়তার কারণে অস্ট্রেলিয়া আরেকটি টেস্ট যুক্ত করার কথা ভাবছে বলে কদিন আগে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তবে বাস্তবিক সব চিন্তা করে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাত্কারে তা সম্ভব নয় বলে জানান বিসিসিআই প্রধান। তিনি বলেন, ‘আমার মনে হয় না, ভারতের পক্ষে পাঁচ টেস্ট খেলা সম্ভব হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। সঙ্গে আমাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।