এ এম শহীদুল্লাহ
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সাবেক মহাপরিচালক ও ফার্মগেটের বাইতুশ শরফ মসজিদের আজীবন সভাপতি এ এম শহীদুল্লাহ বার্ধক্যজনিত জটিলতায় গতকাল মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন) তিনি চার সন্তান রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে নিজ বাড়িতে তার দাফন অনুষ্ঠিত হবে।
গোলাম মোস্তফা মোল্লা
পিরোজপুরের কাউখালী হাসপাতাল রোড নিবাসী সাবেক ইউপি সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ গোলাম মোস্তফা মোল্লা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। ১২ নভেম্বর রাত ১১টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
দেল আফরোজ বেগম
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর এলাহি স্বপনের মাতা সমাজ সেবিকা দেল আফরোজ বেগম (৭৫) গত ১১ নভেম্বর সকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকাস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। নিজ বাড়ি মিরপুরের টোলারবাগে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
