করোনা যুদ্ধে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় আমেরিকা। গতকাল এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সংকটের সঙ্গে লড়তে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। খবর এনডিটিভির
প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে জানান, ‘আমরা এই মহামারির সময় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছি। তিনি আরো লেখেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ভারতকে ভেন্টিলেটর দেব। করোনার ভ্যাকসিন তৈরি করতেও আমরা একে অন্যকে সাহায্য করব। একসঙ্গে আমরা করোনাকে হারাব।’ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, ‘এর মাধ্যমে ইন্দো-মার্কিন সম্পর্ক আরো দৃঢ় হলো। তিনি লেখেন, ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প। এই সংকট আমাদের একসঙ্গে কাজ করতে শিখিয়েছে। এই সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আর সুুুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করা উচিত।’
