রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে মনির হোসেন নামে আওয়ামী লীগের ইউনিট পর্যায়ের এক নেতাকে নগ্ন করে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তবে ঐ আওয়ামী লীগ নেতার দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় শুক্রবার সন্ধ্যায় এক দল যুবক এ ঘটনায় ঘটায়। তিনি এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) ওয়াহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মনির হোসেনের বিরুদ্ধে টাউন হল এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে। চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের বিরোধে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
