করোনায় আক্রান্ত প্রথম এমপি শহীদুজ্জামান সরকার সুস্থ

আপডেট : ১৭ মে ২০২০, ০৩:৪০

করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এখন সুস্থ। গতকাল শনিবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ৬৫ বছর বয়সি শহীদুজ্জামান সরকারই প্রথম এমপি যিনি করোনায় সংক্রমিত হন।

আরও পড়ুনঃ লকডাউনে ঘরে বন্দি মানুষ বেড়েছে নারী নির্যাতন

গত ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে জ্বর নিয়ে ঢাকায় ফিরেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। পরে পরীক্ষা করালে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এমপি হোস্টেলে বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাটে আইসোলেশনে থাকেন। এসময় সংসদের মেডিক্যাল সেন্টারের এক জন চিকিত্সক ও হলিফ্যামিলি হাসপাতালের এক চিকিত্সকের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিত্সা নেন বিগত দশম সংসদের সরকার দলীয় এই হুইপ।

ইত্তেফাক/ এমএএম