ব্রিটেনে অভিজাত এলাকায় বসবাসকারীদের তুলনায় অতি দরিদ্র এলাকায় বসবাসকারীদের মধ্যে করোনার সংক্রমণ ৪ গুণ বেশি। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি জাতীয় করোনা পরীক্ষা কার্যক্রমের ৩ হাজার ৬শ’ লোকের টেস্টের ফল পর্যবেক্ষণ করে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে।
এতে দেখা যায়, বঞ্চনা, বয়স ও ক্রনিক লিভার রোগ করোনা পজিটিভ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এর মধ্যে ৬৬০ জনের নমুনা টেস্টের ফলাফলে দেখা যায় ২৯.৫ শতাংশ লোকের করোনা পজিটিভ যারা দরিদ্র এলাকায় বসবাস করছে, অপরদিকে অভিজাত এলাকায় বসবাসকারীদের করোনা পজিটিভ মাত্র ৭.৭ শতাংশ।
এদের মধ্যে ৪০ থেকে ৬৪ বছরের লোকরা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। তাদের টেস্টে ১৮.৫ শতাংশ করোনা পজিটিভ পাওয়া গেছে। ১৭ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪.৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৮.৪ শতাংশ পুরুষ এবং ১৩.৩ শতাংশ নারী।
সমীক্ষায় দেখা যায়, সাদাদের তুলনায় জাতিগত কালোদের মধ্যে সংক্রমণ ৪ গুণ বেশি। কালোদের সংক্রমণের হার ৬২.১ শতাংশ, সাদাদের এই সংক্রমণ হার ১৫.৫ শতাংশ।
সমীক্ষায় কম আয়ের লোকদের মধ্যে করোনা সংক্রমণ বেশি দেখা যায়।
ইত্তেফাক/আরএ
