ফাদার চার্লস জে ইয়াং
আজ ১৪ নভেম্বর বাংলাদেশে সমবায় ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট ইউনিয়ন পদ্ধতির প্রবর্তক প্রয়াত ফাদার চার্লস জে, ইয়াং সি. এস. সি’র ৩০তম প্রয়াণ দিবস। ১৯৮৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ঢাকার তেজগাঁও চার্চ সংলগ্ন কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে তিনি ১৯৫৫ সালে ঢাকায় সমবায় ভিত্তিক ক্রেডিট ইউনিয়ন বা ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমিতি পদ্ধতির প্রবর্তন করেন। দিবসটি উপলক্ষে ফাদার চার্লস জে, ইয়াং এর সমাধী ও প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
