হেমায়েত হোসেন
সহকারি অধ্যাপক ও মাস্টার ট্রেইনার
কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আসন্ন পরীড়্গা নিয়ে হয়তো কিছুটা বিচলিত বোধ করছো। আমার মনে হয় এইচ.এস.সি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের ওপর যথেষ্ট প্রস্তুতি নিয়েছো। তথাপি এ বিষয়ে আরও কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে কিছু বিষয়ে আলোকপাত করতে চাই।
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম ও ২য় পত্র) ২টি অংশে বিভক্ত: নৈর্ব্যক্তিক ও সৃজনশীল। নৈর্ব্যক্তিক ৩০ নম্বর ও সৃজনশীল ৭০ নম্বর।
# প্রথমপত্রে ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে; যার মধ্য হতে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। গাণিতিক বিষয়ে যারা অপেড়্গাকৃত দুর্বল তারা প্রথম দুই অধ্যায়ের ওপরে বিশেষ নজর দিবে; যাতে এখান হতে কমপড়্গে ২টি সৃজনশীল প্রশ্নের জবাব দিতে পারো। গাণিতিক বিষয়ের মধ্যে অপেড়্গাকৃত সহজ দুটি অধ্যায় হলো: ৩য় (অর্থের সময় মূল্য) ও ৪র্থ (আর্থিক বিশেস্নষণ)। যেখানে তোমরা সহজে ১০+১০=২০ নম্বর পেতে পারো।
সব অধ্যায়কেই টাচে রাখতে হবে; কারণ প্রত্যেক গাণিতিক অধ্যায়ের মধ্যেই (ক) জ্ঞানমূলক ও (খ) অনুধাবনের তাত্ত্বিক বিষয় থেকে প্রশ্ন আসে। লড়্গনীয় বিষয় হচ্ছে, গাণিতিক বিষয়ের-ঘ (উচ্চতর দড়্গতা) অংশে প্রদত্ত উদ্দীপকের আলোকে একটি সিদ্ধান্ত্ম জানতে চাওয়া হয় যা অবশ্যই গাণিতিক বিশেস্নষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে সমাধান দিতে হয়। কিন্তু অধিকাংশ শিড়্গার্থী গাণিতিক সমস্যার সমাধান করেই উত্তর সমাপ্ত করে দেয়; যা কাঙ্খিত নয়। এড়্গেত্রে অবশ্যই গাণিতিক সমাধানের আলোকে একটি/দুইটি বাক্যে সিদ্ধান্ত্ম দিতে হবে। তাহলেই ভালো নম্বর পাবে।
