বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ১৭ মে ২০২০, ২১:০০

মো.কামরুল হাসান, সহকারীশিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

২.৬.৩বাগধারার রদবদল

বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য। বাগধারায় শব্দের রূপমূলের অবস্থান যেভাবে আছে সেভাবেই রক্ষা করা উচিত । এর ব্যতিক্রম ঘটলে শব্দতার যোগ্যতাগুণ হারায়। যেমন :

অশুদ্ধ :অরণ্যে ক্রন্দন

শুদ্ধ : অরণ্যে রোদন

অশুদ্ধ : তেলে-পটলে

শুদ্ধ : তেলে-বেগুনে

অশুদ্ধ :সাপে বেজিতে

শুদ্ধ : সাপে নেউলে

২.৬.৪ গুরুচণ্ডালী দোষ

তত্সম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। একটি দেশীয় ও অপরটি তত্সম হলে চলবেনা। এরূপ দোষে দুষ্টশব্দতার যোগ্যতা গুণ হারায়। যেমন :

অশুদ্ধ : গোরুরশকট

শুদ্ধ : গোরুর গাড়ি

অশুদ্ধ :শব পোড়া

শুদ্ধ : শবদাহ

২.৬.৫ উপমারভুল প্রয়োগ

ঠিকভাবে উপমা অলংকারব্যবহারনা করলে বাক্যের যোগ্যতার হানি ঘটে। যেমন :

অশুদ্ধ :আমার হূদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।

শুদ্ধ : আমার হূদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।

অশুদ্ধ :ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

শুদ্ধ : ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে।