সফল প্রযোজক আনুশকা শর্মা

আপডেট : ১৭ মে ২০২০, ২১:০৮

বিনোদন ডেস্ক

 

এবার প্রযোজক হিসেব আত্মপ্রকাশ করলেন বলিউড তারকা আনুশকা শর্মা। ১৪ মে আমাজন প্রাইমে ওয়েব সিরিজটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছেন উচ্ছ্বসিত প্রযোজক-অভিনেত্রী। ভক্তদের প্রতিক্রিয়া পরিষ্কার করে দিয়েছে সিরিজটি তাদের কাছে কতটা ভালো লেগেছে। পোস্টের বন্যা বয়ে গিয়েছে। কয়েক ঘণ্টায় ট্রেন্টিংয়ের শীর্ষে পৌঁছে যায় পাতাল লোক। অনেকে একে আমাজনের ‘সেক্রেড গেম’ বলেও প্রশংসা করেছেন।

দর্শকদের প্রশংসা যেকোনো প্রযোজককেই নতুন কাজে উত্সাহ দেয়। আর সেই দর্শকদের অন্যতম যদি হন স্বয়ং বেটারহাফ কোহলি তখন তো কথাই নেই। কোয়ারেন্টাইনে দুই তারকা যে এখন মজে আছেন পাতাল লোক নিয়ে, তা আর আলাদা করে বলে দিতে হয় না। ক্রিকেট সিরিজের ফাঁকেও ঠিক সময় বের করে ঢুঁ মারেন সিনেমা হলে। ছবি কেমন হল জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। স্ত্রীর অভিনয় বরাবরই পছন্দ তার। তবে প্রযোজক হিসেবেও এবার স্বামীর মন কেড়েছেন আনুশকা শর্মা। আবারও স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি।