এই সময়ের ছড়া
আরাফাত শাহরিয়ার
শপিংমলে ছুটব না কেউ
যাক না খুলে মার্কেট,
আমরা কেউই চাই না হতে
আর করোনার টার্গেট!
প্রয়োজন নেই পটকাবাজির
রং-বেরঙের ফানুস
বাড়ির পাশেই থাকতে পারে
অনাহারী মানুষ।
ওরা বড়ো অসহায় আজ
ঘরে নেইকো খাদ্য,
ওদের দিকে বাড়াব হাত
আছে যাদের সাধ্য।
