আপনার রাশিফল

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩২

মুহম্মদ আনিসুল হক

১৮ মে ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৪ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্ররা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বড়ো ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। অপরের প্রতি আচরণে বিনয়ী থাকার চেষ্টা করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। উত্তেজনা পরিহার করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোটো ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।