সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩২

সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল রবিবার সকালে মতিঝিল টিঅ্যান্ডটি কলেজ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংকের সভাপতি মো. আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (অব.), সাধারণ সম্পাদক এস এম লুত্ফর রহমান, প্রেসিডিয়াম মেম্বার শরীয়ত উল্ল্যাহ, মুন্সী জাহিদুল রশীদ, বাবুল হাওলাদার এবং সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জেলা ভিত্তিক ৫০টি প্রিন্সিপাল অফিস কমিটি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।—প্রেস বিজ্ঞপ্তি