হাসানউজ্জামান খান
আজ ১৮ মে প্রথিতযশা সাংবাদিক হাসানউজ্জামান খানের প্রথম মৃত্যুবার্ষিকী। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কর্মজীবনে ইত্তেফাক, আজাদ, বাংলাদেশ অবজারভার, মর্নিং নিউজসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার মিরপুরে মরহুমের বাসভবনে এবং দেশের বাড়ি মানিকগঞ্জের মুলজানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্বনামখ্যাত এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়িদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
