গোপালগঞ্জে অনিয়মের অভিযোগে চার ডিলারের লাইসেন্স বাতিল

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৬

গোপালগঞ্জ প্রতিনিধি

অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে অতিদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির চার ডিলারের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। রবিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ডিলার জয়ন্ত মণ্ডল, মাহমুদপুর ইউনিয়নের গৌর বিশ্বাস, সিংগা ইউনিয়নের শ্যামল দত্ত ও জুয়েল সরকারের লাইসেন্স ও ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘অনিয়ম ও শর্ত ভঙ্গের অপরাধে তাদের চার জনের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।