চট্টগ্রাম অফিস
করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার। গত ১ এপ্রিল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ভোগ্যপণ্য বিক্রয়ের এ ভ্রাম্যমাণ কার্যক্রম চালু করা হয় যা এখনো চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতি কেজি চাল ২০ টাকা, মসুরের ডাল ৪০ টাকা, আলু ১০ টাকা, চিনি ৪০ টাকা এবং লবণ ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। নগরীর গোলাম রসুল মার্কেট, আলকরণ, কাজীরদেউরী, কালা মিয়া বাজার, দেওয়ান বাজার, ঝাউতলা বাজার, বায়েজিদসহ নগরীর ১২টি পয়েন্টে প্রতিদিন গাড়িতে করে এ বিক্রয় কার্যক্রম চলছে।
