ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। রবিবার দুপুরে এসব বিতরণ করা হয়। সদর উপজেলার ১ হাজার ৮৪১ জন ঈমাম মুয়াজ্জিন ও ১০০ মন্দিরের পুরোহিতকে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ ও তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার দেওয়া হয়।
