হাতিয়ায় অস্ত্রসহ পাঁচ জলদস্যু আটক

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৭

৯ জেলে উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ার মেঘনায় অভিযান চালিয়ে ঘাসিয়ার চর নামক স্থান থেকে দুটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অপহূত ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার গভীর রাতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সূখচর ইউনিয়নের উত্তর পাশে গাসিয়ার চরের অদূরে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার ভোরে তাদেরকে হাতিয়া থানায় পাঠানো হয়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও ডাকাতি আইনে হাতিয়া থানায় একটি মামলা হয়েছে।