মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৭

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের মেরাশানী  গ্রামে বড়ো ভাই ইদন মিয়ার দায়ের কোপে ছোটো ভাই মুফতি আব্দুল আহাদ (৩০)  খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। রবিবার সকালে ইদন মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আব্দুল আহাদ বাড়িতে শৌচাগার বানানোর সময় ইদন মিয়া বাধা দিলে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে বড়ো ভাই ছোটো ভাইকে দা দিয়ে কোপ দেয়।

মাধবপুর ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘাতক ভাই ইদন মিয়াকে রবিবার সকালে আটক করা হয়েছে। মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।