শরণখোলায় ইউপি সদস্যকে কারণ দর্শানো নোটিশ

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৮

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় অর্থসহায়তার তালিকার ৪০ জনের নামের সঙ্গে ইউপি সদস্যের ব্যক্তিগত মোবাইল নম্বর লিখে দেওয়ায় সংলিষ্ট মেম্বারকে কারণ দর্শানো নোটিশসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ২ নম্বর ওয়ার্ড মেম্বার রাকিব হাসান তার প্রণীত তালিকায় ৪০ জনের নামের সঙ্গে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে দেন। বিষয়টি ধরা পড়ায় ঐ তালিকা স্থগিত করা হয়।

মেম্বার রাকিব হাসান বলেন, তিনি নিজে এ নম্বর দেননি। ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র থেকে ভুল করে তার নম্বর যুক্ত করা হয়েছে। কেউ ষড়যন্ত্র করে থাকতে পারে।