করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২০, ০০:২২

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। গতকাল রাতে কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা সনাক্ত  হয়। এ পর্যন্ত তিনিসহ ৪ জন ব্যাংকার মারা গেলেন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, রাজধানীর মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব। করোনা লক্ষণ দেখা দেওয়ায় গত ৭ মে তিনি ছুটি নিয়ে কুমিল্লায় নিজের বাড়ী চলে যান। গত ১০ মে টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিত্সা নিয়ে বাড়ী চলে যান। গতকাল রবিবার রাতে তিনি নিজ বাসাতেই মারা যান।  তার একমাস বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েসহ তার স্ত্রী চিকিত্সার জন্য ভারতের চেন্নাইতে রয়েছেন। গত সপ্তাহের ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায় তার নাম রয়েছে। কিন্তু মেয়ের মুখ না দেখে এবং প্রমোশন অর্ডার হাতে পাওয়ার আগেই মারা গেলেন তিনি।