রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় রবিবার সন্ধ্যায় এক রিকশাচালকের ছুরিকাঘাতে আরেক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম হাসান (২৩)। অভিযুক্ত রিকশাচালক উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় বসবাস করেন ঐ দুই রিকশাচালক। গতকাল সন্ধ্যায় গোবিন্দপুরে তাদের তর্ক বাধে। এর পরই উজ্জ্বল ছুরি মারে হাসানের পেটে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরও ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। আশপাশের লোকজন উজ্জ্বলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহতাবস্থায় হাসানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
