একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৩,৯৩,৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল পেয়েছেন ৪৬,০৭৭ ভোট। এখানে ১টি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জ-২ : আওয়ামী লীগের নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত
র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
ইত্তেফাক/বিএএফ

