মিরপুরে ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পুলিশের আত্মহত্যা

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৭

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর সেকশনের ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে এক ট্রাফিক কনস্টেবল আত্মহত্যা করেছেন। নিহত ট্রাফিক কনস্টেবলের নাম শ্যামল চন্দ্র রায় (৪৩)। তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। গতকাল রবিবার সকাল পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।