জেনেভায় স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৭

সিঙ্গাপুরে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানকে জেনেভায় জাতিসংঘের অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।

গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কূটনৈতিক জীবনে মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।