২৬ রোজার আগে সংবাদকর্মীদের বেতন ও বোনাস পরিশোধের দাবি ডিইউজের

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৭

আগামী ২০ মে ২৬ রমজানের আগে জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়াসহ বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল রবিবার ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন মালিকদের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ইতিমধ্যে কয়েকটি পত্রিকা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করলেও বেশির ভাগ প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন কর্তৃপক্ষ এখনো এপ্রিল ও তার আগের কয়েক মাসের বেতন বকেয়া রেখেছে। আবার এক-দুটি সংবাদ প্রতিষ্ঠান এপ্রিলের বেতন দিলেও বোনাস পরিশোধ করেনি,  যা উদ্বেগজনক। বিজ্ঞপ্তি