বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বৈঠকেও সব মন্ত্রী আমন্ত্রণ পাচ্ছেন না

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৭

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির মধ্যেই আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব। বাজেট ও অর্থবিল অনুমোদন করতে বরাবরের মতো এবারও ঐ দিন সংসদ ভবনে হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগে অনুষ্ঠেয় এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্যকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ পাচ্ছেন ১০ জন মন্ত্রী ও এক জন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, করোনার প্রকোপে ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মধ্যে গত এক মাসে মন্ত্রিসভার দুটি নিয়মিত বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ছিলেন সাত জন মন্ত্রী আর দ্বিতীয়টিতে ছিলেন চার জন মন্ত্রী।