পূর্বধলায় শিক্ষক করোনায় আক্রান্ত 

আপডেট : ১৮ মে ২০২০, ০৯:০৮

উপজেলা সদরের পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শুধাংশু শেখর তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাবীবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার শুধাংশু শেখর তালুকদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। পরে তার পজেটিভ আসে।

উপজেলায় অপর সাতজন আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আজহারুল ইসলাম, ডা. ধ্রুব সাহা রায়, ডেন্টাল সার্জন ডা. মোজাফ্ফর হোসেন (২৭), ইমারজেন্সী এটেন্ডেন্স জুলেখা আক্তার (৩৯), ডেমিয়েন ফাউন্ডেশনের স্টাফ ফকরুল ইসলাম (২৮), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মতার গৃহপরিচারীকা রমিজা বেগম (৩১) ও ড্রাইভার দুলাল মিয়া (৪২)। তবে ওই করোনা শনাক্ত সাতজনই পুরোপুরি সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


ইত্তেফাক/আরকেজি