রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামে পুকুরের চারদিকে থাকা গুনার তারের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে ঐ গ্রামের অভয়ের পুকুরের পাড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন : বিশিয়া গ্রামের জাহিদুল ইসলাম (৩০) ও আনোয়ার হোসেন (৩১)। এছাড়াও আনোয়ার হোসেনের ছোটো ভাই হোসেন আলী (২৭) গুরুতর আহত হয়ে চিকিত্সাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ছয়টার দিকে শ্রমিক জাহিদুল, আনোয়ার ও হোসেন আলী জমির ধান কাটার জন্য পুকুর পাড় দিয়ে মাঠে যাচ্ছিল। রাণীনগর পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম সাইদি সবুজ খান বলেন, এই ঘটনার পরেই বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
