জয়পুরহাটে এক দিনে সর্বোচ্চ ২৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৭

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক দিনে সর্বোচ্চ ২৮ জনের শরীরে করোনা ভাইরাস  শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৪ জনে। সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো নমুনা থেকে ৫৫৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।  যার মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। অপর দিকে, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা পুলিশের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।