অনুদানের টাকা লুটপাট করছে নেতাকর্মীরা -----রুহুল কুদ্দুস দুলু

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৮

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘অনুদানের টাকা লুটপাট করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। যারা দিন আনে দিন খায়, গরীব, অসহায় মানুষ, কর্মহীন মানুষ তারা অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে এবং অনুদানের টাকাও বাদ যাচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘যারা তালিকা করছেন, তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছেন। গরীব মানুষের নাম তালিকায় থাকে না।’ সোমবার সকাল ১০টায় শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত দিনে নিহত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৩৫টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।