কুমিল্লায় করোনা কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৮

নতুন শনাক্ত ২৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় সোনালী ব্যাংকের একটি শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের চকবাজার (মৌলভীপাড়া) এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা কায়জার আহমেদের ছেলে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরো ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩০৭ জনে এবং জেলায় মারা গেছেন মোট ১৩ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।