জামালপুর প্রতিনিধি
জামালপুরে এক চিকিত্সকসহ নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস রবিবার রাতে জানান, জামালপুর ল্যাবের নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকসহ তিন জন ও ময়মনসিংহ ল্যাবের নমুনা পরীক্ষায় ২৫ জনসহ মোট ২৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বেগমগঞ্জে আরো ৪৩ জন আক্রান্ত
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, বেগমগঞ্জে আরো ৪৩ জন নতুন আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জন। তিন শতাধিক নমুনা পরীক্ষার পর এ রিপোর্ট পাওয়া গেছে। এতে প্রতি তিন জনে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বেগমগঞ্জে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, রবিবার পর্যন্ত যেসব রিপোর্ট পাওয়া গেছে তাতে নতুন করে ৪৩ জনসহ বেগমগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৪।
