গত ১৪ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালে কর্মহীন অসহায় ৫০ লাখ পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই নগদ প্রণোদনায় হয়েছে নয় ছয়। হবিগঞ্জে চারটি মোবাইল নম্বরের বিপরীতে ৩০৬ জনের নাম, লালমনিরহাটে ৫৩ জন নামের বিপরীতে এক ব্যক্তির মোবাইল নম্বর আর বাগেরহাটে ৪০ জন সুবিধাভোগীর নামের পাশে একজন ইউপি সদস্যের নাম এবং নগদ সহায়তার তালিকার ১৩ লাখ ভুয়া তথ্য গণমাধ্যমসূত্রে জানা গেছে। একই নম্বর একাধিকবার ব্যবহার করায় ৮ লাখ নম্বর বাতিল করা হয়েছে। সরকার বলছে নতুন তালিকা হবে। নগদ টাকা অনিয়মের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে দিতে হবে কঠিন শাস্তি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা
