মাদককে ঘৃণা করি

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৪১

কথায় বলে—সত্ সঙ্গে স্বর্গ বাস, অসত্ সঙ্গে সর্বনাশ। সন্তান কোথায় যাচ্ছে কী করছে, সেটা একজন সচেতন অভিভাবকের দায়িত্ব। এই কাজটুকু যারা করে থাকে তাদের সন্তানদের মাদকের ধারেকাছে যাওয়ার সম্ভাবনা খুবই কম। পরিবার এবং সমাজের জন্য মাদকাসক্ত ব্যক্তি হুমকিস্বরূপ। মাদকাসক্তরা অন্যায় কাজ করতে দ্বিধা করে না। যা সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করাসহ শৃঙ্খলা নষ্ট করে। তাই আসুন, মাদকাসক্ত ব্যক্তিকে নয়, মাদককে ঘৃণা করি।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর