গ্রাহকদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে সহায়তা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৪৩

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সমপ্রতি কোভিড-১৯ মোকাবেলায় ব্র্যাক এবং জাগো ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। উভয় সংগঠন কোভিড-১৯ যুদ্ধের প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছে। ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা সংগঠনগুলোর নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনুদান দিতে সক্ষম হবেন। এই অংশীদারিত্বের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড, তাদের ক্লায়েন্টদের অনুদানের উপর অতিরিক্ত ৫শতাংশ অনুদান যোগ করবে (প্রতি লেনদেনের জন্য ১০০০ টাকা পর্যন্ত)।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইতিমধ্যে ঋণ পরিশোধের সময় বৃদ্ধি, ফি মওকুফ বা বাতিলকরণ এবং ঋণ সমপ্রসারণ সুবিধা সহ রিটেইল গ্রাহক এবং ব্যবসায়িকদের জন্য বিস্তৃত সহায়তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশের হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, আমরা সবসময়ই ব্যাংকিং-এর বাইরে গিয়ে কিছু করার ব্যাপারে ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট যা আমাদের ব্র্যান্ড প্রমিজ ‘হেয়ার ফর গুড’-এর প্রতিফলন। সামনের দিনগুলিতে আমরা এই কঠিন বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আরও উদ্যোগ নিব।-প্রেস বিজ্ঞপ্তি