২০১৯ সালে সলো ভিত্তিতে ৬৯৫ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে প্রাইম ব্যাংক লিমিটেড, যা আগের বছরের ৫৭২ কোটি টাকার চেয়ে ২২ শতাংশ বেশি। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে ব্যাংকটি সলো ভিত্তিতে ২০০ কোটি টাকা কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০১৮ সালে ছিল ২১৯ কোটি টাকা। ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৯৩ টাকা। শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়ায় ২৩ দশমিক ৬৫ টাকা, যা আগের বছরে ছিল ২৩ দশমিক ১২ টাকা। একই সময়ে সলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়ায় শুণ্য দশমিক ৯৮ টাকা, যা পূর্ববতী বছরে ছিল ঋণাত্মক (-) ২ দশমিক ৮৬ টাকা। সোমবার আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠান আয়োজন করে, যা ব্যাংকটির ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও সিনিয়র ম্যানেজমেন্টের কর্মকর্তারা এতে অংশ নেন এবং অনলাইনে অংগ্রহণকারী দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আর্থিক প্রতিষ্ঠানের পার্টনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।-প্রেস বিজ্ঞপ্তি
