শিবচরে চিফ হুইপের নির্দেশনায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৪৫

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর অর্থায়নে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম। পরে চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর নেতৃত্বে ইউনিয়নের সব মেম্বর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভ্যানে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহারসামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।

চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসী বলেন, চিফ হুইপের নির্দেশে করোনার শুরু থেকেই আমার ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে খাবার সহায়তা দিয়ে যাচ্ছি। আজ আমার অর্থায়নে আরো প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিতরণ করেছি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী তুলে দিয়েছি এবং ইউনিয়ন পরিষদে ফেরার পথে ভ্যানচালক, অটোচালক, সাইকেল ও ভ্যান গ্যারেজের দোকানসহ কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে কিছু নগদ টাকাও তুলে দিই।