চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আবারও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৫ জনের মধ্যে একজন পদুয়া ইউনিয়নের ইউপি সদস্য ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছে। অপর ৩ জন উপজেলা সদরের সওদাগর পাড়ার আপন দুই বোন এবং অন্যজন কলাউজান এলাকার এক যুবক।
বিষয়টি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬ জনের জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত লোহাগাড়ায় ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এমআর
