বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এর সত্যতা নিশ্চিত করেন।
জানাজায়, গত ১২ মে রাসেল আহম্মেদের করোনা পরীক্ষায় পজেটিভ আসে। আবার ২য় বার ১৭ তারিখে পরীক্ষা করলে আবারও পজেটিভ আসে।
রাসেল শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। তিনি শেরপুর উপজেলার পৌরসভার টাউনকলোনী এলাকায় একটি মেসে থাকে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদককে জানান, আমরা ক্লিনিক এবং টাউন কলোনির যে মেসে ভাড়া নিয়ে রাসেল থাকে সেখানে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/এমআর
