যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার নৌ ঘাঁটিতে হামলাকারী সৌদি আরবের বিমান বাহিনীর প্রশিক্ষণকারীর সঙ্গে জঙ্গি সংগঠন আল-কায়েদার যোগাযোগ ছিল বলে তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গতকাল অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এই তথ্য জানিয়েছেন। গত ডিসেম্বরে সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সাইদ আল সামরানি (২১) গুলি করে তিন মার্কিন সেনাকে হত্যা করে। তার আইফোনের তথ্য বিশ্লেষণ করে এফবিআই আল কায়েদার সঙ্গে তার যোগাযোগের বিষয়টি জানতে পেরেছে। -রয়টার্স
