করোনা: ইতালিতে সর্বনিম্ন মৃত্যু 

আপডেট : ১৯ মে ২০২০, ১৪:৫১

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ৯৯ জনে দাঁড়িয়েছে। মার্চের শুরুর পর থেকে এটিই দৈনিক সবচেয়ে কম মৃত্যু। 

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির লকডাউন ব্যাপকভাবে শিথিল করা হয়েছে। দেশটির  সিভিল প্রটেকশন এজেন্সি একথা জানায়।

এই দৈনিক মৃত্যুর সংখ্যা গত ৯ মার্চের পরে সবচেয়ে কম, এ দিনেই ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৮৮ জন। মারা গেছে ৩২ হাজার ৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৭ হাজার ৩২৬ জন। 

বর্তমানে ইউরোপের অনেক দেশেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। 

ইত্তেফাক/এসআর