গণিত
১.বন্ধনী ব্যবহারের নিয়ম কয়টি?
উত্তর : তিনটি।
২.বন্ধনী ব্যবহারের তৃতীয় নিয়মটি লেখ?
উত্তর : বন্ধনীর ভেতরের গুলো আগে গণনা করা অর্থাত্ প্রথমে প্রথম বন্ধনী। পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়।
৩. ১৪ থেকে ১০ এর বিয়োগফলের সাথে ২০ থেকে ১৫ এর বিয়োগফল গুণ করে গুণফলের সাথে ৩০ যোগ করে বন্ধনীযুক্ত গাণিতিক বাক্য লেখ?
উত্তর : (১৪ - ১০)´( ২০ - ১৫) + ৩০।
৪. ৫৬ থেকে ৪০ এর বিয়োগফলকে ২ ও ৪ এর গুণফল দ্বারা ভাগ করা সংখ্যাটিকে ১১ থেকে বিয়োগ করার গাণিতিক বাক্যটি লেখ?
উত্তর : ১১ - ( ৫৬ - ৪০) ´ ( ২ ´ ৪)।
৫. চার প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর : চার প্রক্রিয়া বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়া।
৬.ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর : প্রথমে একটি রাশির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
৭.এক ডজন ডিমের দাম ৮৪ টাকা হলে, ৫টি ডিমের দাম কত?
উত্তর : ৩৫ টাকা।
৮.এক হালি পেয়ারার দাম ২০ টাকা হলে, ২০টি পেয়ারার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
৯. ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫ টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
১০. ১০০ টি লিচুর দাম ৩০০ টাকা হলে, ৩০০টি লিচুর দাম কত?
উত্তর : ৯০০ টাকা।
১১. একজন শ্রমিক প্রতি মাসে আয় করে ৯৭৫০ টাকা। সে ১২ দিনে কত টাকা আয় করবে?
উত্তর : ৩৯০০ টাকা।
১২.এক হালি কলার দাম ১০ টাকা হলে ১০ হালি কলার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
১৩.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দম কত?
উত্তর : ৫০ টাকা।
১৪.বিয়োগ কর ঃ ১৮.৫৭৫ — ১৫.৮৯৫
উত্তর : ২.৬৮।
