গঙ্গাচড়ায় ২৫০ কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ

আপডেট : ১৯ মে ২০২০, ২০:৪৪

এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনাকে সামনে রেখে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে গঙ্গাচড়ায় আজ ২৫০ জন চাষিকে বিনামূল্যে সবজি বীজ প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত ১১ উচ্চ ফলনশীল সবজি বীজের মধ্যে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট ও গঙ্গাচড়ায় ৭টি জাত বিশেষ করে চালকুমড়া, ঝিঙ্গা, চিচিংগা, ঢেঁড়স, ডাটা ,করলা ও বরবটি বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিষ কুমার সাহা। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএ