বাবা হলেন বোল্ট

আপডেট : ১৯ মে ২০২০, ২০:৪৯

প্রথমবারের মতো বাবা হয়েছেন ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট। তার বান্ধবী ক্যাসি বেনেট রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ক্যারিয়ারটা নানা অর্জনে সমৃদ্ধ উসাইন বোল্টের। অবসর নিলেও পিতৃত্বের স্বাদটা পাওয়া হয়নি এতদিন। সেই অতৃপ্তিও ঘুচল সাবেক জ্যামাইকান স্প্রিন্টারের। জ্যামাইকান কিংবদন্তি এই স্প্রিন্টার গত মার্চেই বাবা হওয়ার আগাম সুখবরটা দিয়েছিলেন। জ্যামাইকান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। তিনি বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়েছেন টুইটারে।  

ক্যাসি বেনেটের সঙ্গে বোল্টের সম্পর্ক প্রায় ছয় বছরের। যদিও বোল্ট গোপন করে রেখেছিলেন সব কিছু। ২০১৭ সালে অবসর ঘোষণার পরই দুজনের প্রণয়ের খবরটি সামনে আসে।